রাজনীতি

দেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে আর এস এস এবং এবিভিপি লোকদের উপাচার্য পদে নিয়োগ নিয়ে উঠল অভিযোগ !

নিজস্ব সংবাদদাতা : উচ্চ শিক্ষা নিয়ে জাতীয় কনভোকেশনে এ বিস্ফোরক অভিযোগ উঠে আসে। এদিন থা এডুকেনিস্ট ফোরামের পক্ষ থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত ভারতে উচ্চ শিক্ষা সংকট এবং চ্যালেঞ্জ নিয়ে জাতীয় কনভেনশন হয়। এই আলোচনায় উঠে আসে জাতীয় শিক্ষা নীতি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গ। এদিন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বক্তব্য রাখতে গিয়ে একদিকে যেমন ইউজিসির ভূমিকা নিয়ে সমালোচনা করেন। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা বাজেটে বরাদ্দের সঙ্গে রাজ্যের শিক্ষা উন্নয়নের বরাদ্দ তুলনা করেন তিনি।

এদিন রাজ্যপাল কে নিশানা করে অভিযোগ করেন যে আচার্য্য অনেক বিশ্ববিদ্যালয় গুলিতে একতরফা নিয়োগ করছেন। তিনি এদিন বলেন যে রাজ্যপালও আইনের উর্ধ্বে নয় বলে কটাক্ষ করেন তিনি।

এদিন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে ম্যান মেড সমস্যা তৈরি করা হচ্ছে। তিনি এদিন উচ্চ শিক্ষা সম্মেলনে দুটি প্রস্তাব উত্থাপন করেন। প্রথম ছিল মুখ্যমন্ত্রী কে আচার্য্য করার এবং এস এস সি অর্ডিন্যান্স অনুযায়ী বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ করার প্রস্তাব উত্থাপন করেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে কবি সুবোধ সরকার বলেন যে রাজ্যপাল যে ভাবে আইপিএস কে উপাচার্য করেছেন। সেই একই ভাবে উপাচার্য দের পুলিশ থানায় নিয়োগ করবেন বলে কটাক্ষের সুরে বলেন কবি সুবোধ সরকার। এদিন সঞ্চালক হিসাবে অনুষ্ঠানের পরিচালনা করেন প্রাক্তন উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওম প্রকাশ মিশ্র। যাকে রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছিলেন। এদিন এই উচ্চ শিক্ষা সম্মেলনে উঠে আসে মণিপুরের পরিস্থিতি নিয়েও। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্ব নন্দ, অধ্যাপিকা মহালক্ষ্মী , অধ্যাপক গৌরব বল্লভ সহ অভিরুপ সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক অধ্যাপিকা রা।

এদিন উপাচার্য দের পক্ষ থেকে দুটো দাবি তুলা হয়। তার মধ্যে ছিল ইউজিসি গাইডলাইন মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। এছাড়া রাজ্যপালের কাছে যেসব বিল আটকে রাখা হয়েছে। সেই বিল সই না করলে ফেরার পাঠানো হক বা বিল পাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন রাজ্যপাল বলে দাবি জানানো হল উচ্চ শিক্ষা সম্মেলনে।

আগামী এক সপ্তাহে মধ্যে ক্ষমা না চাইলে আচার্যের বিরুদ্ধে অপরাধীক মামলা দায়ের করার হুশিয়ারি দিলেন ওম প্রকাশ মিশ্র। তিনি বলেন যে আমি রাজ্যপালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করব বলে হুশিয়ারি তার। আমি লড়াই করব, সবাই মিলে আমরা লড়াই করব বলে জানান ওম প্রকাশ মিশ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.