রাজনীতি

“২০২৬ সালে শূন্য হাতে তৃণমূলকে ফিরতে হবে” শুভেন্দু

মুর্শিদাবাদে কোনো আসন পাবে না শাসকদল এমনই মন্তব্য করলেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে ২০ টিতে জয়লাভ করেছিল রাজ্যের শাসকদল । লোকসভার তিনটি আসনেই তৃণমূলের দখলে। সেই মুর্শিদাবাদে ২৬শের বিধানসভা নির্বাচনে কোনো আসনই পাবে না বলে দাবি করলেন বিরোধি দলনেতা । তার দাবি , মুর্শিদাবাদে বিজেপির লড়াই হবে সিপিআইএম , কংগ্রেস আইএসএফের সঙ্গে।

মঙ্গলবার মালদা সভা সেরে মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন , “জেলার ২২টি আসনেই তৃণমূলকে হারাবে। আমি বলে দিলাম। এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেস, সিপিএম ও আইএসএফের। ২২টি আসনের একটিতেও তৃণমূলের অস্তিত্ব থাকবে না। আমি সাগরদিঘিতে (২০২৩ সালের উপনির্বাচন) বলেছিলাম, তৃণমূল জিতবে না। আজকে সুতির মাটিতে বলে গেলাম, ২০২৬ সালে শূন্য হাতে তৃণমূলকে ফিরতে হবে।”

আগামীকাল মুর্শিদাবাদের বহমপুরে স্টেডিয়ামে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী । সেই নিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী জেলায় এসেছেন শামশেরগঞ্জ থেকে সিআরপিএফ, বিএসএফকে তোলার জন্য। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য। আগে শামশেরগঞ্জে হিংসায় মৃত হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। কেন ওয়াকফ আন্দোলনের নামে হিংসা হয়েছিল? মুর্শিদাবাদ জেলায় শুধু সনাতনী হিন্দু না রাষ্ট্রবাদী মুসলিমরা বাইশটিতে তৃণমূলকে হারাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.