ঘোষিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল। অপ্রত্যাশিত ভাবে দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। তাঁর বদলে জায়গা হয়েছে দেবদত্ত পাড়িক্কলের। এইবার নিজের বাদ পড়া নিয়ে মুখ খুললেন করুন। তিনি বলেন, ‘আশা করেছিলাম সুযোগ পাবো, পেলাম না। এই ব্যাপারে কি বলব জানি না নির্বাচকদের জিজ্ঞেস করুন কেনো তারা বাদ দিলেন। ইংল্যান্ডে সবাই খারাপ ফর্মে ছিল তাই সেখানে জেতার অবদান আমারও আছে।’
সাংবাদিক সম্মেলনে নির্বাচক অজিত আগরকারকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমরা করুনের থেকে অনেক বেশি আশা করেছিলাম, ও সেই আশা পূরণ করতে পারেনি। ও এক ইনিংসে ভালো খেললেও তা যথেষ্ট নয়। আমরা চাই ধারাবাহিকতা।তাই এই মুহূর্তে দেবদত্ত পাড়িক্কলকে সুযোগ দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আট ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ২০৫ রান। সেরা স্কোর ৫৭। তবে কি সত্যি শেষ হয়ে গেলো টেস্টে ত্রিশতরানের অধিকারী করুন নায়ারের টেস্ট কেরিয়ার?







