কলকাতাজেলা

“রান্নাঘর বন্ধ, জানালা ঢেকে বিপদ! পুজো কমিটির ভাগ্যে কী লিখল আদালত?”

হাওড়ার এক বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সবুজ পত্র ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, অনুমতি ছাড়াই দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করে তাঁদের রান্নাঘরের প্রবেশপথ ও জানালা সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে। ফলে গ্যাস জ্বালাতে ভয় পাচ্ছেন অভিযোগকারী তৃপ্তি ঘোষ ও তাঁর স্বামী।

বারবার অনুরোধ করেও সমাধান না মেলায় শেষমেশ তাঁরা আদালতের দ্বারস্থ হন। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়—পুজোর চারদিন ওই দম্পতির চারবেলার খাবারের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকেই। শুধু তাই নয়, মণ্ডপের কারণে বাতাস চলাচল বন্ধ হওয়ায় তাঁদের জন্য এয়ার কন্ডিশনার বা কুলারের ব্যবস্থাও বাধ্যতামূলক। এই শর্তগুলি পূরণ না করলে পুজোর অনুমতি মিলবে না।

অভিযোগকারীর দাবি, তাঁদের বাড়ির পাশের ১২ ফুট চওড়া রাস্তা সম্পূর্ণ দখল করে প্যান্ডেল তৈরি হয়েছে, যাতায়াতও বন্ধ হয়ে গেছে। বিপরীতে ক্লাব কর্তৃপক্ষের দাবি—তাঁরা সব অনুমতি নিয়েই গত ১৩ বছর ধরে এই পুজো করে আসছেন। তবে বৃদ্ধ দম্পতির আইনজীবী আদালতে ছবি দেখিয়ে জানান, প্যান্ডেলে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে, যা তাঁদের নিরাপত্তার জন্য বিপজ্জনক।

আদালতের এই রায়কে পুজো কমিটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। যদিও বৃদ্ধ দম্পতি খাবার গ্রহণ করতে রাজি নন, তবুও আদালতের কড়া শর্তে এ বছরের পুজো ঘিরে নতুন মাত্রা যোগ হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.