বলিউডে অসম বয়সি প্রেম এবং বিবাহের উদাহর প্রচুর রয়েছে। এমনকী ঐশ্বরিয়া-অভিষেক এবং নিক-প্রিয়াঙ্কার মতো জুটির মধ্যেও উল্লেখযোগ্য বয়সের ব্যবধান রয়েছে। তবে এবার ছোট পর্দার অভিনেত্রী স্নেহাল রাই, যিনি তার রাজনীতিবিদ স্বামীর চেয়ে ২১ বছরের বড়, সম্প্রতি ১০ বছর পর তাদের বিয়ের কথা বলেছেন।
একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি, ‘ইশ্ক কা রং সাফেদ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘পারফেক্ট পতি’ এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাকে। দর্শকরা যদিও এতদিন তার বিয়ে সম্বন্ধে অজ্ঞাত ছিল।
সম্প্রতি তার বিয়ে নিয়েই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, দশ বছরের বৈবাহিক সম্পর্কের কথা স্বীকার করলেন তিনি নিজেই। স্বামীর কে? নাম শুনলে অনেকেই চিনতে পারবেন। উত্তরপ্রদেশের বেশ প্রভাবশালী নেতা, মাধবেন্দ্র রাই। তবে তাদের প্রেমে দাগ কাটতে পারেনি বয়সের ব্যবধান। তবে প্রশ্নটা হল, কেন এতদিন লুকিয়ে রাখলেন তার এই সম্পর্ক?
স্নেহাল মন্তব্য করেছেন যে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন জনসাধারণের কাছে প্রকাশ না করলেও অব্যাহত থাকে। তাহলে হঠাৎ এই ঘোষণা কেন? জানা গেছে, স্নেহাল শীঘ্রই একটি বিবাহিত দম্পতিদের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন, আর সেই কারণেই তিনি নিজের বিবাহের কথা জানিয়েছেন।







