রাজ্য

শুভেন্দুর আর্জি খারিজ করে ২২ জানুয়ারি শহরে তৃণমূলের সম্প্রীতি মিছিলের অনুমতি হাইকোর্টের

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

এ ব্যাপারে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শর্ত সাপেক্ষে সম্প্রীতি র‍্যালির অনুমতি দিল আদালত। তবে কেন্দ্রীয় বাহিনীর তত্তাবধানে র‍্যালির আর্জির আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।তবে ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে এমন কোনও মন্তব্য করা যাবে না বলে নির্দেশ আদালতের। আর এই নির্দেশ সামনে আসার পরেই একেবারে পুরোদমে মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল ।

তাছাড়া এই ধরনের মিছিলে যানবাহনের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, আটকে পড়তে পারে অ্যাম্বুল্যান্স, রাজ্য এবং শাসকদলকে সেদিকটাও নজর রাখতে বলেছে হাই কোর্ট।

প্রধান বিচারপতির মন্তব্য, প্রতি ব্লকে যদি এই র‍্যালি হয় সেখানকার মানুষের সমস্যা হবে। এই র‍্যালির জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ওই দিন আরও ৩৫ টি মিছিলের আবেদন জমা পড়েছে। সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে বলে পর্যবেক্ষণ আদালতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.