খেলাধুলা

পাক বধের দিন অজি রাজ: বোলিং ব্যর্থতায় ম্যাচ হারল ভারতীয় দল

ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ যাত্রা শুরু হলো এক অপ্রত্যাশিত ধাক্কার মধ্য দিয়ে। শুরুটা ভালো হলেও শেষে বোলারদের ব্যার্থতায় হারের মুখ দেখলো ভারতীয় মহিলা দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত।
ওপেন করতে নেমে প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধনার ঝোড়ো ব্যাটিংয় দলের ভিত মজবুত করেছিল। দু’জনের ব্যাটে ভর করে ২১ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে উঠে যায় শতরানের গন্ডি।এছাড়াও হরলীন ৫৭ বলে ৫৪ রান,দীপ্তি শর্মা ১৬ বলে অপরাজিত ২০ এবং রাধা যাদবের ১৪ বলে ১৯ রানের বদান্যতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলেন হরমনপ্রীতরা।এদিন রান পাননি হরমনপ্রীত,
জেমাইমা রদ্রিগেজ় ও রিচা ঘোষ।

অপরদিকে বল হাতে ইন্ডিয়া টিমে নামে ধস। অস্ট্রেলিয়ার দাপুটে ব্যাটিংয়ের সামনে নুইয়ে যায় ভারতীয় স্পিনাররা।দীপ্তি শর্মা, শ্রী চরণি, রাধা যাদব এই ম্যাচে উইকেট পাননি। ক্রান্তি গৌড় ও স্নেহ রানা ১টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে লিচফিল্ড ৮০ বলে ৮৮ রান করেন।
মুনি ৭৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। সাদারল্যান্ড ৫১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ৩৫ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেটে ম্যাচ জিতে যায় অজি বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.