ফের রাজ্যের বুকে মর্মান্তিক দুর্ঘটনা। এবার তৃণমূলের বিজয় মিছিল এরার সময় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সেই দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারালো দুই ও আহত হয়েছে ১ বাইক আরোহী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তালডাংরা থানার অন্তর্গত হাড়মাসড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ২ ব্যক্তির নাম তপন মল্ল (৩৮) ও আলোক দুলে(৩২)। তিনজনেরই বাড়ি চাঁদকুড়ি গ্রামে। পাশাপাশি আহত ব্যক্তির নাম বাপি মল্ল। গতকাল রাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে একটি বাইকে করে ফিরছিল ৩জন। সেই সময় মেলা মোড়ের একটি পোলে এই বাইকটি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিভাবে আর কেন এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সেই বিষয় তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।






