বিনোদন

টেলিভিশন ইন্ডাস্ট্রির কোন জনপ্রিয় মুখ দেখা যাবে এবার বলিউডে?

বর্তমানে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করছে। বলিউডের আমির খান, হৃত্বিক রোশন থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা এবার অন্য ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করতে চলেছে। এবার সেই তালিকায় কি নাম লেখালো বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আয়েন্দ্রী লাভনিয়া রায়?

বর্তমানে আমির খান ও হৃত্বিক রোশন কাজ করতে চলেছেন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি আবির, পরমরত, যীশু থেকে শুরু করে বহু কলাকুশলী কাজ করছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। এছাড়াও বলিউডের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও অনেক তারকাকেই দেখা গিয়েছে কাজ করতে। তার মধ্যে রয়েছে দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক, মিশমি দাস সহ একাধিক তারকা। সেই তালিকায় এবার নাম জড়ালো আয়েন্দ্রী রায়।

এরই মধ্যে নতুন প্রজেক্টের কাজের জন্য মুম্বাইয়ের পাড়ি দিয়েছেন অভিনেত্রী। এখনো পর্যন্ত কোন প্রজেক্টে অথবা কোন চরিত্রে কাজ করছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই প্রকাশ করেননি নায়িকা। তবে সেই শ্যুটিংয়ের কিছু অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন নায়িকা। সেই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা।

এই ছবি পোস্ট করে অভিনেত্রী আয়েন্দ্রী রায় লিখেছেন, ‘আমি এখন মায়ানগরী মুম্বইতে রয়েছি। আমার এটিই প্রথম হিন্দিতে কাজ। আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করছি এখানে। আমার কাজের সমস্ত খুঁটিনাটি আমি পরে সময়মতো সবার সঙ্গে ভাগ করে নেব। কাজ শুরু করার আগে বেশ নার্ভাস লাগছিল এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.