নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ পাঁচ বছর পর বক্স অফিসে সাফল্য পেয়েছেন বিজয় দেবেরাকোণ্ডা । ৫ দিনের মাথায় ‘ কুশি ‘ খুশি সিনেমা প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে। যার ফলে সাধারণভাবেই ভীষণভাবে খুশি বিজয়। তিনি তার সাফল্য বরাবর তার অনুগামীদের সাথে ভাগ করে নেয়। যার জন্য এবারও তার অন্যথা হয়নি। ছবির সাফল্যের কথা শুনে তিনি তার অনুগামীদের এক কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেন সোশ্যাল মিডিয়াতে। এমন ঘোষণার পরে প্রযোজক অভিষেক ৮ কোটি টাকা দাবি জানান।
২০২০ সালে হওয়া অভিষেক প্রযোজিত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভর’ নামের সিনেমাটি বক্স অফিসে ডাহা ফেল করেছিল। ফলে তার ক্ষতিপূরণ হিসেবে অভিষেক ৮ কোটি টাকা দাবি করেন বিজয়ের কাছ থেকে। অভিষেক টুইটার এর মাধ্যমে অভিনেতা বিজয়কে জানান যে ‘‘তোমার মন অনেক বড়, তুমি দয়ালু, তুমি অনুরাগীদের ১ কোটি টাকা দান করছ। আমাদেরও ৮ কোটি টাকা দিয়ে একটু সাহায্য কর।’’
যা নিয়ে অভিনেতা বিজয় ভীষণ বিপাকে পড়েছে। নিয়ে কোনরকম মন্তব্য তিনি করেন নি। এর পরবর্তী পদক্ষে কি নেবেন সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশ।






