সাতসকালে তাম্রলিপ্ত এক্সপ্রেসে ভয়ংকর দৃশ্য । ট্রেনের সামনে ইঞ্জিনে গেঁথে এক মহিলার ছিন্নভিন্ন দেহ , সেই অবস্থাতেই দীঘার দিকে ছুটলো ট্রেন । ১২৮৫৭ আপ তাম্রলিপ্ত এক্সপ্রেসে এই ভয়ঙ্কর দৃশ্যটি চোখে পড়ে।
বৃহস্পতিবার সকাল প্রায় ১০ নাগাদ ঘটনাটি ঘটে । তাম্রলিপ্ত এক্সপ্রেস যাওয়ার সময়ই পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝামাঝি ৩৮ নম্বর এল/সি গেটের কাছে ট্রেনের সামনেই এক প্রৌঢ়া ঝাঁপ দেন । তার দেহটি গিয়ে আটকে যায় ট্রেনের ইঞ্জিনে । আর দেহ আটকে থাকা অবস্থাতেই ছুটে চলে ট্রেন । ভয়ংকর এই দৃশ্য দেখে , রীতিমতো আতকে ওঠেন সকলে । জানা গিয়েছে , বর্তমানে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
দিঘা জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে , মৃত প্রৌঢ়ার নাম ছবিরানি বেরা , বয়স ৬০ বছর। খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে বাস ছিল তার । বছর দেড়েক আগে প্রৌঢ়ার বড় ছেলের দুর্ঘটনায় মারা যান। আর তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন । পূর্বেও দুবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এদিনও মানসিক অবসাদের জেরেই ওই প্রৌঢ়া আত্মহত্যা করেছেন বলেন পুলিশের প্রাথমিক অনুমান ।






