দেশরাজনীতি

নয়াদিল্লি থেকে বিহার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন

SIR বিতর্কের মাঝেই বেজে গেছে বিহারের বিধানসভা ভোটের দামামা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পর গত ৩০শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার দেশের রাজধানী দিল্লি থেকে বসে জাতীয় নির্বাচন কমিশন বিহারের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলো।

সোমবার ঠিক বিকেল ৪টে নাগাত দিল্লি থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিহার ভোটে নির্ঘণ্ট সামনে আনলো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে ২ দফায়। যাতে বেশি সংখ্যক ভোটদান হয় তার জন্য ছট পুজোর পরেই ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে। ২৫ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে এই ছট পুজো। তারপরে ৬ই নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। সেই সময় ভোটগ্রহণ চলবে ১২১টি আসনে। এরপর দ্বিতীয় দফার ভোট হবে ১১ই নভেম্বর। এই দফায় ভোটগ্রহণ চলবে ১২২টি আসনে।

পাশাপাশি দ্বিতীয় দফায় চলবে ৮টি বিধানসভায় উপনির্বাচন। এমনকি ১৪ই নভেম্বর প্রকাশিত সমস্ত নির্বাচনের ফলাফল। এবার কমিশন সূত্রে জানা গেছে, বিহারে ৭.৪২ কোটি ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৯২ কোটি ও মহিলা ভোটার থাকছে ৩.৫ কোটি। এই পরিসংখ্যানের মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণে অংশ নেবে প্রায় ১৪ লক্ষ ভোটার। এই নির্ঘন্ট প্রকাশের মাধ্যমেই বিহারে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। তবে এখন দেখার নির্বাচন কমিশন কতটা সুস্থ ভাবে এই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি সকলের নজর থাকবে এই ভোটের পর বিহারের মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.