দেশ

“মোদির শাসনকালে বাড়ছে অনাদাই ঋণ এর পরিমাণ” বক্তব্য প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের

দেশের ব্যাঙ্কিং শিল্পের অবস্থা এখন করুন দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৯ বছর এ মোট আনদাই ঋণ এর পরিমাণ ১৪.৫৬ লক্ষ কোটি টাকা।এর মধ্যে অর্ধেক টাই দেওয়া হয়েছে বড় বড় শিল্প সংস্থায়। যার অঙ্কের পরিমাণ ৭.৪০ লক্ষ কোটি টাকা। যার ফলে ভোগান্তির মুখে পড়তে হয়েছে আমানতকারী দের।এর পেছনে কে দাই? ঋণ দানে কোনো ত্রুটি হচ্ছে না তো? এই প্রশ্নই উঠে এলো বনিকসভা সিআইআই আয়োজিত ব্যাঙ্ক শিল্প আয়োজন সভায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাঙ্ক শিল্প আলোচনা সভায়, উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিএ। সেই অনুষ্ঠান এ তিনি দেশের ব্যাঙ্কিং অর্থনীতি নিয়ে বলেন।প্রতি বছর ই দেশে আনাদাই ঋণ এর পরিমাণ বাড়ছে।চলতি বছর এর সংখ্যা বেড়ে হয়েছে ২.০৯ লক্ষ্য কোটি টাকা, ২০২১-২০২২ এ যার সংখ্যা ছিল ১.৭৫ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয় হিসেবের খাতা থেকে মুছেফেলা হয়েছে ২.২০ লক্ষ কোটি টাকা।কিন্তু নিয়ম অনুযায়ী খাতা থেকে মুছে ফেলার পরও আদায় এর কাজ চালিয়ে যেতে হয় ব্যাঙ্ককে, কিন্তু সে ক্ষেত্রেও রয়েছে গাফিলতি। অনদাই ঋণের অঙ্ক(১৪.৫৬ লক্ষ কোটি টাকা)থেকে উদ্ধার হয়েছে মাত্র ২.০৪ লক্ষ কোটি। তিনি আরো বলেন গত বছর পর্যন্ত ইচ্ছাকৃত খেলাপ করা মোট ঋণের অঙ্ক ছিল ৩.৪৬ লক্ষ কোটি টাকা।কিন্তু চলতি বছরে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭,২৯৫ কোটি টাকা।

শুধু টাকার ই গাফিলতি নয় বায়োমেট্রিক নিয়েও দেশে চলছে জালিয়াতি, গ্রাহক দের খাতা থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই বলেই প্রধানমন্ত্রী কে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। শেষে তিনি বলেন পশ্চিমবঙ্গে ব্যাঙ্কিং পরিস্থিতি বেশ উজ্জ্বল । পশ্চিমবঙ্গে ঋণের দ্বারা ছোট শিল্প খুলেছে অনেক। কর্মসংস্থান ও বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.