বিনোদন

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বাগদানের গুঞ্জনে পরল সিলমোহর!

বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা দিয়েই চলেছে ভারতীয় সিনেমার অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অন্যদিকে বিজয় দেবরকোন্ডার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ। সম্প্রতি নেট দুনিয়ায় বেশ চর্চায় এসেছে এই দুই তারকার বাগদানের খবর। এবার সেই গুঞ্জনেই পরল সিলমোহর।

রশ্মিকা মান্দানা যখন ‘পুষ্পা দা রাইজ’ ছাবা এমনকি পুষ্পা টু-এর একের পর এক সিনেমা বক্স অফিসে হিট করেছে। এমনকি অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুরের নায়িকা হয়েও বলিউডে এক্কেবারে ঝড় তুলে দিয়েছেন নায়িকা। এভাবেই একের পর এক হিট সিনেমার মাধ্যমে যখন সাফল্যের চূড়ায় পৌঁছছেন নায়িকা তখনই তার ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের বিষয়ে নিয়ে চর্চা শুরু হয়েছিল। তবে এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন চর্চা শুরু হলো। এবার নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে গুঞ্জন তৈরি হলো দক্ষিণী সিনেমা অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে।

‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’র মতো জনপ্রিয় দক্ষিণী সিনেমায় দেখা গিয়েছে এই দুই তারকাকে জুটি বাঁধতে। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। এমনকি তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া ছুটি কাটানো থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে দুই পরিবারে উপস্থিতি চোখ এড়ায়নি অনুরাগীদের। সম্প্রতি বারংবার খবরের শিরোনামে উঠে আসছে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবর। এরই মধ্যে নায়কের বাড়িতে দুই পরিবার ও কিছু কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে রশ্মিকা ও বিজয়ের বাগদান। তবে এখনো পর্যন্ত তারা এই বিষয়ে সমাজমাধ্যমে না জানালেও। তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে এই খবরের সীলমোহর পরেছে। এছাড়াও এই গুঞ্জন শুরু হওয়ার পর প্রথম যখন ক্যামেরার সামনে তখনই লেন্সে ধরা পরলো নায়কের ডান হাতের অনামিকায় জ্বলজ্বল করছে এনগেজমেন্টের আংটি। এমনকি তারকাদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে ২০২৬ এর ফেব্রুয়ারিতেই তারা চার হাত এক করবেন। তবে বিবাহ অনুষ্ঠানের জাঁকজমকের কমতে হবে না তবে পুরো অনুষ্ঠান হবে কিছুটা ব্যক্তিগতভাবেই। তবে বর্তমানে সকলেই অপেক্ষায় বসে রয়েছে তারকাদের মুখে এই সুখবর শোনার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.