রাজনীতি

দিনের শুরুতে চা পে চর্চার মধ্য দিয়ে জনসংযোগে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী

সকাল সকাল চা পে চর্চার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডু। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চা চক্র এর মধ্য দিয়ে প্রচার শুরু করলেন তিনি। ঝাড়গ্রাম শহরের বিজেপি কর্মীদের সাথে নিয়ে পৌরসভা এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলেন, শুনেন বর্তমান সরকারের কাছে সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভাব অভিযোগ। এদিন ঝাড়গ্রাম শহরের চার নম্বর ওয়ার্ড জামদা এলাকায় দলীয় প্রচারের সাথে সাথে চা চক্র কর্মসূচি পালন করেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। মঙ্গলবার সারাদিন তার জনসংযোগ কর্মসূচি রয়েছে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। মানুষের কাছে গিয়ে গিয়ে তিনি নরেন্দ্র মোদির উন্নয়নের কথা বলবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.