রাজনীতিরাজ্য

মাছ ধরলেন , ভেড়িতে নৌকাও চালালেন ! সাধারণের সঙ্গে সাধারণ ভাবেই মিশে গেলেন দিলীপ ঘোষ

রাজ্যে বিজেপি সরকার দায়িত্বে আসার পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু মন্ত্রী হওয়ার পরও , সমর্থকরা এখনও সেই পুরোনো দিলীপকেই দেখতে পাচ্ছেন । শনিবার সকালেই দিলীপ ঘোষকে দেখা গেল ভেড়িতে জাল ফেলে মাছ ধরতে। ভেড়িতে নৌকাও চালান মন্ত্রী মশাই । তারপর সেই ভেড়ি থেকে ধরা মাছই ভাজা করে অনুগামীদের সাথে মিলে খেলেন মুড়ি দিয়ে। আর সল্টলেক এলাকার এই ভেড়ি দখলমুক্ত হওয়ার পরে খুশির হাওয়া বইছে স্থানীয়দের মধ্যে। দিলীপ ঘোষ জানিয়েছেন , “এই ভেড়ি সব আমাদের লোকজনের থেকে দখল করে নিয়েছিল। আবার ওরা ফেরত পেয়েছে।”

শনিবার সকালে বিধাননগরের খাসমবল এলাকার চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ ছিল, তৃণমূল সরকারের সময় ওই এলাকার মাছের ভেড়ি দখল করে নেওয়া হয়। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দখলমুক্ত হয়েছে ওই সকল ভেড়ি। আর তার খুশি ভাগ করে নিতেই স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে ওই এলাকায় হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। ফুলের মালা, মিষ্টি দিয়ে তাঁকে এদিন আমন্ত্রণ জানানো হয়। আর তারপরেই একদম চেনা ছন্দে দেখা গেল মন্ত্রীকে। জাল হাতে দিলীপ ঘোষ মাছের ভেড়িতে গিয়ে জাল ফেলেন। গোটা বিষয়টি মোবাইল বন্দী করেন স্থানীয়রাও ।

উল্লেখ্য , দিলীপ ঘোষের জালে মাছও ফাঁসে। আর তারপর , সেই মাছ ভেজে , মুড়ি দিয়ে খোশমেজাজে প্রাতঃরাশ সারেন মন্ত্রী দিলীপ ঘোষ । গাছ থেকে পেড়ে আনা ডাবের জলও পান করেন। দিলীপ ঘোষ বলেন , “এইসব ভেড়ি আমাদের লোকজনের থেকে দখল করে নিয়েছিল। আবার ওরা ফেরত পেয়েছে। চাষ করছে।ওদের সঙ্গে দেখা করতে এসেছি।” মন্ত্রী আরও বলেন, “২০২১ সালে এখানে মাছ ছেড়েছিলাম আমরা। তারপর সব ভেড়ে দখল হয়ে গিয়েছিল। এখন আবার ওরা ফিরে পেতে খুবই খুশি।” এরপর , ভেড়িতে বেশ কিছুক্ষণ দাঁড় নিয়ে , নৌকাও চালাতে দেখা যায় দিলীপ ঘোষকে । আর মন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে , খুশি স্থানীয়রাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.