আজ ভোরের বৃষ্টিতেই জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাস।ভোরবেলা বৃষ্টির মধ্যে কলকাতা থেকে লেকটাউনগামী একটি গাড়ি ভুল করে আন্ডার পাশের রাস্তায় ঢুকে পড়ে, তারপরেই জলেতে তলিয়ে যায়, কোনমতে ড্রাইভার এবং লোকজন বেরিয়ে আসতে সমর্থ হয়।
এই ঘটনার পরেই লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিশ আসে এবং ক্রেন দিয়ে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে পাম্প বসিয়ে জরুরী ভিত্তিতে জল বের করার কাজ চলছে। এর ফলে যশোর রোডে ব্যাহত হয় যান চলাচল।।







