২০১৯ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল “দে দে পেয়ার দে” সিনেমা। যেখানে কমেডি আর ফ্যামিলির ড্রামার মিশ্রিত গল্প মানুষের মন জয় করে নিয়েছিল। সেখানে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পরেছিলেন অভিনেত্রী তাব্বু ও রাকুল প্রীত সিংয়ের চরিত্রের সঙ্গে। এবারে বড়পর্দায় আসতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল। পাশাপাশি সামনে এলো এই সিনেমার পোস্টার। তবে এবারও কি দেখা যাবে সেই পুরনো জুটিকে?
এই সিনেমার প্রথম পার্টে দেখা গিয়েছিল নায়ক অজয় দেবগনকে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পরতে। তবে শেষ পর্যন্ত তার প্রেমের সম্পর্ক বজায় থাকে রাকুল প্রীত সিংয়ের চরিত্রের সঙ্গে। এবার এই সিনেমার সিক্যুয়েল অর্থাৎ ‘দে দে প্যায়ার দে ২’-তেও জুটি বাঁধতে দেখা যাবে। এই সিনেমাতেও প্রথম পার্টের গল্পকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। চলতি বছরের আগামী মাসেই এই সিনেমা বড় পর্দায় দেখা যাবে। তবে নায়কের শেষ সিনেমা ‘সন অফ সর্দার ২’ বক্স অফিসে খুব একটা জায়গা করে নিতে পারিনি। তাই সকলেই তাকিয়ে রয়েছে এই সিনেমা কতটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে।
এই সিনেমায় অজয় দেবগন ও রাকুল প্রীত সিং ছাড়াও দেখা যাবে আর. মাধবনকে নায়িকার বাবার চরিত্রে। পাশাপাশি নায়িকার জননী ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী গৌতমী কাপুরকে। অন্যদিকে নায়কের কন্যার চরিত্রে থাকছেন অভিনেত্রী ঈশিতা দত্ত। এমনকি আগের পর্বের মতোই একই ভাবে দেখা যাবে জাভেদ জাফরিকে ও তাঁর পুত্র মিজান জাফরি ধরা দেবেন নায়িকার প্রেমিকের চরিত্রে। সব মিলিয়ে এই সিনেমার কাস্টিংয়েও দেখা যাচ্ছে বড়ো চমক। এই সিনেমা বড়পর্দায় আসতে চলেছে আগামী ১৪ ই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিন। এখন দেখার ফের রাকুল প্রীত সিং ও অজয় দেবগনের জুটি বড় পর্দায় ম্যাজিক আনতে পারি কিনা।







