রাজ্য

আরজিকর কাণ্ডে নয়া মোড়! এবার অ্যাকশনে ইডি, হানা হাওড়ায়

আরজিকর কাণ্ডে হাওড়ায় ইডি হানা। শুক্রবার সাতটা নাগাদ সকালে হাওড়ার সাঁকরাইল বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতে হানা ইডির। উল্লেখ্য আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ কে সিবিআই। পাশাপাশি বিপ্লব সিং কেও গ্রেফতার করেছে সিবিআই, তবে পুনরায় তার বাড়িতে তদন্তের নামলেন ইডি আধিকারিকেরা। কিন্তু কি কারণে সেটাই এখন দেখার।

বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে এবং হানা দেয়। জানা গিয়েছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতো। আরজিকর মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে । পাশাপাশি সাঁকরাইল এ কৌশিক কলের বাড়িতেও হানা দিল ই ডি প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিং এর সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্স এর সঙ্গেও যুক্ত তাই তার বাড়িতেও ইডি হানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.