দেশ

ফের কুপওয়ারায় গুলির লড়াই! ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা

ফের উত্তপ্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টায় সেনা-জঙ্গির মধ্যে শুরু হয় গুলির লড়াই। ভারতীয় সেনার তৎপরতায় নস্যাৎ হলো জঙ্গী প্রবেশ। সেনার গুলিতে প্রাণ গেছে দুই জঙ্গির। গভীর রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল ও দুদনিয়াল সেক্টরে এই গুলির লড়াইতে ছড়িয়ে পরে উত্তেজনা।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এক দল দুষ্কৃতী। তবে সেই চেষ্টা বিফলে যায় উন্নত নজরদারি ড্রোন ও সেন্সরের ব্যবহারে। সেই লেন্সের সেন্সরে ধরা পরে এই অস্বাভাবিক কার্যক্রম। তড়িঘড়ি তৎপরতার সঙ্গে অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেই সময়ের সন্ত্রাসবাদীদের তরফে গুলি বর্ষণ শুরু হতেই, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা বাহিনী। দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলার পর গুলিবিদ্ধ হয়ে শেষ হয় ২ জঙ্গি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতেরবেলা আচমকা একাধিক বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে দুদনিয়াল সেক্টর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেনাকে বিভ্রান্ত করতে ও বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশ করতেই এই বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। তবে নিহত দুষ্কৃতীদের পরিচয় এখনো প্রকাশ করেনি সেনাবাহিনী। এরপরই ভারতীয় সেনা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ ইউনিট যৌথভাবে চালাচ্ছে এই সার্চ অপারেশনে। পাশাপাশি সঙ্গে আছে আধাসামরিক বাহিনীও। এমনকি ওই চত্বরের বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় জঙ্গিদের কোনো ঘাঁটি অথবা কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছে কি না, সেই খোঁজ চালাচ্ছে তারা।

প্রায় প্রতি বছরই আবহাওয়া শীতল হয়ে গেলেই অক্টোবর-নভেম্বর মাসেই পাহাড়ি অনুপ্রবেশের আশঙ্কা দেখা যায়। তবে এবারে সেনা আগাম প্রস্তুত থাকায় জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা ক্ষেত্রে আরও নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপশি প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে পরবর্তী বেশ কয়েকদিন সমস্ত সেক্টরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.