বিনোদন

বিদেশের মাটিতে নজির গড়লেন বলি তারকা কৃতী স্যানন

বলিউডের সফল নায়িকাদের অন্যতম হলো কৃতী স্যানন। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন অভিনেত্রী। এবার তিনি বিদেশের মাটিতে নজির গড়লেন বলি তারকা। সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চ সাক্ষী রইলো এক বিশেষ মুহূর্তের।

ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার পরই বিনোদন দুনিয়ায় পথ চলা শুরু হয়েছে কৃতী স্যাননের। বক্স অফিসে একের পর এক হিট সিনেমা দিয়েছেন নায়িকা। এবার তিনি এই বিনোদন জগতেই অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকা পালন করতে চলেছেন। তারই মধ্যে বিদেশের মাটিতে এক বিশেষ নজির গড়লেন বলিউডের জনপ্রিয় তারকা। বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫-এর মঞ্চে অংশ নিয়েছেন কৃতি স্যানন। সেই মঞ্চে এই প্রথম ভারতীয় নারী হিসেবে প্রতিনিধিত্ব করে এক অনন্য নজির গড়লেন তিনি। পাশাপাশি সেখানে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন একজন শিল্পীর সমাজের প্রতি দায়বদ্ধতা ঠিক কতটা থাকে।

এ প্রসঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন জানিয়েছেন, “সারা বিশ্বে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক মহিলাই। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে মহিলাদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। মনে রাখবেন পরিবারের মহিলা সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সকলের যত্ন নিতে পারবেন। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাঁদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.