শারীরিক সম্পর্ক শুধু মানসিক বন্ধন মজবুত করে না, এটি শরীরের উপরেও রাখে গুরুত্বপূর্ণ প্রভাব। কিন্তু যদি দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকা হয়, তাহলে শরীরে ঠিক কী ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন গবেষক ও চিকিৎসকরা।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত যৌন সম্পর্কের ফলে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে, মানসিক চাপ কমে, ঘুমের মান উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এমনকি রক্ত সঞ্চালন বাড়াতে ও পেশী-হাড়কে মজবুত করতেও এটি সহায়ক। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নিঃসরণ বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে।
কিন্তু ‘e1.ru’-এর এক প্রতিবেদনে প্রকাশ, দীর্ঘদিন সেক্স না করলে শরীরে হোমোসিস্টিন নামের এক অ্যামিনো অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এটি রক্তনালীর ক্ষতি করে, রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকদের মতে, যৌনতা শুধুই আনন্দের বিষয় নয়, এটি এক ধরনের প্রাকৃতিক ‘হেলথ থেরাপি’।
পুরুষ বনাম নারী: ভিন্ন প্রভাব
বিশেষজ্ঞদের মতে, মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন সেক্স না করলেও বড় ধরনের শারীরিক সমস্যা দেখা যায় না। তবে পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। নিয়মিত যৌন সম্পর্ক না রাখলে পুরুষরা ইরেক্টাইল ডিসফাংশন, বন্ধ্যাত্ব, এমনকি প্রোস্টাটাইটিস-এর মতো সমস্যায় ভুগতে পারেন।
এছাড়াও গবেষণায় দেখা গেছে, যৌনতা থেকে দীর্ঘ বিরতি পুরুষদের প্রোস্টেট ক্যান্সার-এর ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত যৌন মিলন প্রোস্টেট গ্রন্থির সঞ্চিত টক্সিন বের করে দিতে সাহায্য করে, যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে।
অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে নিয়মিত যৌন সম্পর্ক ‘সেরোটোনিন’ নামের সুখের হরমোন নিঃসরণে সাহায্য করে, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং মানসিক স্থিতি বজায় রাখে। গবেষণায় আরও বলা হয়েছে, মধ্যবয়সী যেসব নারী যৌন সম্পর্ক থেকে দূরে থাকেন, তাদের রজোনিবৃত্তি (মেনোপজ) তুলনামূলক দ্রুত হতে পারে।
চিকিৎসকদের মতে, নিয়মিত যৌন সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় না—এটি মানসিক প্রশান্তি, হরমোনের ভারসাম্য, এমনকি দীর্ঘায়ুর সঙ্গেও গভীরভাবে যুক্ত।
বিশেষজ্ঞদের পরামর্শ:
নিয়মিত ও নিরাপদ যৌনতা বজায় রাখা মানেই শুধু মানসিক সুখ নয়, এটি শরীরেরও এক প্রাকৃতিক টনিক।







