বর্তমানে তোলপাড় চলছে বলিপাড়ায়। সবাই জানেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। ভূমিষ্ঠ হতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সন্তান। কিন্তু ক্যাটরিনার গোপন ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সূত্রের খবর, নিজের বাড়ির বারান্দায় একা সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। সেখানেই গোপনে ক্যামেরাবন্দি করা হল অভিনেত্রীকে। সেই ছবি নেট মাধ্যমে ফাঁস হতেই শোরগোল বলিপাড়ায়। এহেন পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে দাঁড়ালেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা।
সূত্রের খবর, কোনো এক ওয়েবসাইটের ছবিশিকারিদের মধ্যে কেউ এই কাজ করেছেন। সোনাক্ষী তাঁদের ওপর গর্জে উঠলেন। তাঁর মন্তব্য,“আপনাদের সমস্যাটা কোথায়? একজন মহিলার অনুমতি ছাড়া তাঁর নিজের বাড়িতেই তাঁকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে পাবলিশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছি, লজ্জাজনক!” অনেকেই সোনাক্ষী সিনহার মন্তব্যে সায় দেন। অনেক অনুরাগীদের মন্তব্য,‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওঁর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওঁদের একা ছাড়ুন।’ কেউ কেউ বলেন,‘এটি আইনত অপরাধ! পুলিশের উচিত যিনি ছবিটি তুলেছেন, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’







