রাজ্য

‘ছেলের অঙ্গপ্রত্যঙ্গ যাদের শরীরে স্থাপন হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে পারি’ আবেদন পুত্র হারা মায়ের 

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- নবদ্বীপ শ্মশানঘাটে সৌমেন ভদ্রের দেহ দাহ হয়েছে। বর্তমানে ছেলের শোকে পাথর মা, বাবা, স্ত্রী। শনিবার সকাল হতেই পূর্বস্থলীর বাড়িতে আত্মীয় পরিজনরা আসেন শোকার্তদের শান্তনা দিতে। এরই মধ্যে মৃত সৌমেনের মা ইতি ভদ্র হাপুস নয়নে কেঁদে বলতে থাকেন, “আমার ছেলের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে যেন অন্যরা সুস্থ ভাবে বেঁচে থাকে। এই আশা নিয়েই আমি আমার ছেলের অঙ্গপ্রত্যঙ্গ হাসপাতাল কর্তৃপক্ষ দান করেছি। আমার ছেলে মহান হয়ে ওদের মধ্যে বেঁচে থাকুক। আগামী দিনে আমার মতো কোন মা-কে যেন আর কাঁদতে কাঁদতে বাড়ি না ফিরতে হয়। আমি শুধু চাইছি, আমার ছেলের অঙ্গপ্রত্যঙ্গ যাদের শরীরে স্থাপন হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে পারি”।

গত শুক্রবার কলকাতার অ্যাপেলো হাসপাতালে ব্রেন ডেথ অবস্থায় মৃত্যু হয় পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানার বৈদিকপাড়ার বাসিন্দা সৌমেন ভদ্রের। এরপরেই মৃত ছেলের অঙ্গপ্রত্যঙ্গ অসহায়দের জন্য দান করতে রাজী হয়ে যান, মা ইতি ভদ্র ও তার স্ত্রী অঞ্জনা ভদ্র। এরপর সৌমেনের শরীর থেকে তার কিডনি, হার্ট, লিভার প্রভৃতি বের করে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সহায়তায় গ্রীন করিডরের মাধ্যমে ওই অঙ্গপ্রত্যঙ্গ কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে পৌছে দেওয়া হয়। সেখানে অসহায় রোগীর দেহে তা স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে,

আর সেটা জানতে পেরে শোকের মধ্যে কিছুটা হলেও আসস্থ সৌমেনের স্ত্রী অঞ্জনা ভদ্র।

পূর্বস্থলী নীলমনি ইন্সটিটিউটের মেধাবী ছাত্র ছিলো সৌমেন। বাবা

সদানন্দ ভদ্র ফেরী করে কাপড় বিক্রী করেন। তার দুই ছেলের মধ্যে সৌমেনই ছিলো বড়। বছর পাঁচেক আগে কাটোয়ার একটি বেসরকারি ব্যাংকে অ্যসিসটেন্ট ম্যানেজার পদে যোগ দেয় ওই মেধাবী ছাত্র। পরে পারুলিয়া এলাকায় অঞ্জনা ভদ্রের সঙ্গে হিন্দু শাস্ত্রমতে তার বিবাহ হয়। একটি শিশু পুত্রও রয়েছে তাদের। মঙ্গলবার গভীর রাতে প্রচন্ড মাথায় যন্ত্রণা নিয়ে বাড়ির বিছানায় ঢলে পরেছিলো সৌমেন। এরপরেই তাকে প্রথমে পূর্বস্থলী হাসপাতাল, কালনা হাসপাতাল হয়ে কলকাতার অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্ত প্রান ফিরে পায়নি ওই যুবক(সৌমেন)। তার পরিবারের দাবি, সৌমেনের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে যারা প্রান ফিরে পেলো, তাদের সঙ্গে যেন মা বাবা, স্ত্রী-কে দেখা করতে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.