দেশজুড়ে সমস্ত রাজ্যভবনের নাম পরিবর্তিত হয়েছে। এই প্রস্তাব আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে। এমনকি সেই বিজ্ঞপ্তি ২৫ শে নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যে পাঠানো হবে। এবার শনিবার সি ভি আনন্দ বসের হাত ধরে পশ্চিমবঙ্গের মাটি থেকেই রাজভবন থেকে লোক ভবন নাম পরিবর্তিত হল।
শনিবার পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন হলো। রাজভবনের ফ সরিয়ে লোক ভবনের ফলক বসালেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতার পাশাপাশি নাম বদল হয়েছে দার্জিলিংয়েও। প্রথমেই রাজভবনের ভেতরে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে হাত জর করে ও পরে পায়ে প্রণাম করেশ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রণাম করেন রবি ঠাকুরের ছবিতেও। এরপর কাঠের দেওয়ালে অশোকস্তম্ভের নীচে সোনালি রঙের অক্ষর বসিয়ে ‘রাজভবন কলকাতা’ লেখা রয়েছে। সেখান থেকে ‘রাজ’ খুলে ‘লোক’ বসিয়ে নাম বদল করেন স্বয়ং রাজ্যপাল।
এবার সেই নাম বদলে অনুষ্ঠান সম্পন্ন করে রাজ্যপাল রেড রোডে ধরে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তারপরেই সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন। পাশাপাশি সেখানের থাকা শিশুদের সঙ্গেও বেশ কিছুটা সময় অতিবাহিত করলেন। এমনকি তাদের হাতে তুলে দিলেন বেশ কিছু চকলেট। তারপরে সেখানে বসে একটি চায়ের দোকান থেকে চাও খান রাজ্যপাল। এভাবেই সম্পন্ন হল রাজভবন তথা বর্তমান সময়ের লোক ভবনের অনুষ্ঠান।







