চাকরিরাজ্য

খারিজ হলো সিঙ্গেল বেঞ্চের রায়! ৩২ হাজারের চাকরি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, শুভেচ্ছা বার্তা শিক্ষা মন্ত্রী

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ফের নতুন মোর নিল। বাতিল হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। কলকাতা হাইকোর্টের রায়তে চাকরি ফিরে পেলেন ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকা। এক্স-হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এরপরেই সম্পন্ন হয় টেট। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২ বার এই নিয়োগ প্রক্রিয়া চলে। যেখানে ৪২,৫০০ জনের বেশি নিয়োগ হয়েছে। যেই প্রক্রিয়া বিস্তর গরমিল পাওয়া গেছে। যার জন্য এই মামলা যায় কলকাতা উচ্চ আদালতে। ২০২৩-এর ১২ মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় প্রশ্ন তোলেন পুরো ইন্টারভিউ প্রক্রিয়াটা নেই। অপ্রশিক্ষিত ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ। এবার সেই রায় খারিজ হলো ডিভিশন বেঞ্চে।

বুধবার এই রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য। এবার ঠিক দুপুর ২টোর সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্র ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এবার দীর্ঘ ৯ বছর চাকরি ফিরে পেলেন শিক্ষক-শিক্ষিকারা। বিচারপতি তপোব্রত চক্রবর্তী দাবি করেন, যাঁরা এতদিন ধরে চাকরি করছে, তাঁদের পড়াশোনা করানোর ধরনের উপর কোনও প্রশ্ন ওঠেনি। এমনকি তাঁদের বিরুদ্ধে অর্থের বিনিময় বেশি নম্বর পাওয়ার অভিযোগও প্রমাণিত হয়নি। কয়েকজন অসফল প্রার্থীর জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যেতে পারে না বলে দাবি আদালতের। তাই দুর্নীতির তদন্ত যেমন চলেছে সেটা চলবে। তবে কেউ চাকরি হারাবে না বলে স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের। পাশাপাশি এক্স হ্যান্ডেল এই পোস্ট করে এই চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.