মেয়েকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ মায়ের লিভ ইন পার্টনারের বিরোদ্ধে। ধর্ষণ করার পর তার মা যেন কিছু না জানতে পারে তার জন্য কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। এই ঘটনায় কেরালার কোঝিকোড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকতেন অভিযুক্ত। ওই মহিলার ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। বেশ কয়েকদিন ধরেই ১২ বছর বয়সী কিশোরীর উপর নজর ছিল অভিযুক্তের। গত ২৮ শে নভেম্বর কিশোরীকে একা পেয়েছিল তিনি। সেই সুযোগের সদ্ব্যবহার করে অভিযুক্ত। কিশোরীর উপর যৌণ নির্যাতন করে ওই ব্যক্তি। তার মা যেন কিছু জানতে না পারে তার জন্য কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেন অভিযুক্ত। ওইদিনের পর থেকে মহিলা লক্ষ্য করে, তাকে এড়িয়ে চলছিল ওই কিশোরী।
সেইভাবে কারোর সঙ্গে কথাও বলছিল না ওই কিশোরী। সারাক্ষণ চুপচাপ থাকত। যা দেখে স্বাভাবিক ভাবেই সন্দেহ হয় মায়ের। অনেকবার জিজ্ঞাসা করার পর ওই কিশোরী তার মাকে পুরো ঘটনাটি বলে দেয়। এরপরই ওই মহিলা থানায় গিয়ে তার লিভ ইন পার্টনারের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির বিরোদ্ধে তদন্ত করে পুলিশ পক্সো ধারায় মামলা দায়ের করেছে।







