রাজনীতিরাজ্য

মা ক্যান্টিনে আচমকা মুখ্যমন্ত্রী, নিজ হাতে খাবার পরিবেশন করে মানবিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য সরকারের সুলভ আহার প্রকল্প ‘মা’ ক্যান্টিন বহু দিন ধরেই চলছে। এবার সেই ক্যান্টিনেই হঠাৎ হাজির হয়ে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার একটি মা ক্যান্টিনে তাঁর এই আকস্মিক সফর ঘিরে মুহূর্তে তৈরি হয় মানুষের ব্যাপক উন্মাদনা।

ক্যান্টিনে প্রবেশ করেই মুখ্যমন্ত্রী প্রথমে পরিদর্শন করেন পরিকাঠামো। খাবারের মান, পরিষেবা ও ব্যবস্থাপনা নিয়ে সরাসরি কথা বলেন কর্মীদের সঙ্গে। এরপর লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের হাতে নিজে হাতে খাবার তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপ দেখে আবেগাপ্লুত শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। যার জন্য অনেকেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সফরের বিভিন্ন ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে সেই সমস্ত মুহূর্তের কিছু বিশেষ ছবি। সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতাই তাঁর রাজনীতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে দলীয় স্তরে। গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই দৃশ্য সেই দর্শনেরই বাস্তব প্রতিফলন। মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতি একদিকে যেমন প্রশাসনিক তৎপরতার বার্তা দিল, তেমনই সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি সংযোগ তুলে ধরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.