চেঙ্গিস নিয়ে নানান মানুষ নানান ধরনের মন্তব্য করলেও জিদ নিজে জানিয়েছেন এই ছবি সফল হয়েছে। এই সুপারস্টারের নতুন ছবি কী এবং কবে আছে তা নিয়ে তার অনুরোধেদের মধ্যে কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে নতুন ছবি পরিকল্পনা করেছেন। তিনি নাকি বস ফ্রেন্ডচাইজির তৃতীয় ছবির পরিকল্পনা করেছেন।
নতুন ছবি বলতে বস থ্রি কেন? গতবার চেঙ্গিস ছবির হাত ধরে তার ছবিকে তিনি সার্বজনীন স্তরে নিয়ে যাবার চেষ্টা করেছেন। জিতের বস হল তার ক্যারিয়ারের অন্যতম সাফল্যমন্ডিত ছবি। তাই তার মনে হচ্ছে বস থ্রি দর্শকদের একটি অন্যতম আকর্ষণ হতে পারে। এর আগে বসের দুটি ছবি মুক্তি পেয়েছে দুটোই পরিচালনা করেছিলেন বাবা যাদব। বস টু ছবিতে শুভশ্রীর পাশাপাশি অবশ্য তিনি নায়িকা হিসেবে পেয়েছিলাম বাংলাদেশের নুসরাত ফারিয়াকেও। তবে নতুন ছবিতে নায়িকাকে তা এখনো কিছু জানা যায়নি।
তবে জানা গিয়েছে বস থ্রি ছবির শুটিং এর আগে বাবা যাদব এবং নুসরাত জাহানকে নিয়ে অন্য ছবির পরিকল্পনা করছেন। জিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,” এই ছবি নিয়ে আসা হবে তা নিয়ে কথাবার্তা চলতেই থাকে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।”







