আমাদের বিশ্বে প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও অগ্নুৎপাত হয়ে চলেছে । পাতে পাতে ধাক্কা লেগে , পরিবর্তন আসছে ভুত্বকেও । রূপান্তরিত হচ্ছে শিলাও । কিন্তু চাঁদে এসব কিছুই পরিবর্তন হয়না , যার জেরে , কোটি কোটি বছরের পুরোনো কথা তুলে ধরতে পারে চাঁদের মাটি ।
এবার যদি প্রশ্ন ওঠে , পৃথিবীর বিস্তর সমুদ্র, মহাসাগরের জলের উৎস কী? কি করে এত জলরাশি আসলো? সেক্ষেত্রে এত দিন ধারণা ছিল, চাঁদ থেকে আসা জল ভরা বড় বড় উল্কা পৃথিবীতে আছড়ে পরেই এর সৃষ্টি। তৈরি হয় সাগর, মহাসাগর। তবে এবার অন্যকথা বলছে নাসার সাম্প্রতিক গবেষণা । বিজ্ঞানীদের কথায়, পৃথিবীর এই বিশাল জলের উৎস শুধুমাত্র চাঁদ থেকে ছুটে আসা উল্কা নয়, সাথে রয়েছে আরও অন্য কিছু।
নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক টনি গারগানোর মহাসাগরের জলের উৎস নিয়ে করা গবেষণা অনুযায়ী চাঁদের পৃষ্ঠে যে ধুলো, মাটি রয়েছে, তা রোগোলিথ নামে পরিচিত। বিজ্ঞানীরা এই রোগোলিথ পরীক্ষা করতে গিয়ে দেখেন গত ৪০০ কোটি বছরে চাঁদ থেকে পৃথিবীর বুকে ছুটে আসা উল্কারা খুব সামান্য পরিমাণেই জল সৃষ্টি করেছে।
পৃথিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও অগ্ন্যুৎপাত হচ্ছে। পাতে পাতে ধাক্কা লাগছে। এর ফলে ভূত্বকের পরিবর্তন হচ্ছে। শিলার রূপান্তর হচ্ছে। কিন্তু চাঁদে তা হয় না। কোটি কোটি বছর আগের শিলা, মাটি যা রোগোলিথ নামে পরিচিত। এখনও চাঁদের বুকে পড়ে রয়েছে। সেই রোগোলিথ চাঁদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। সেই রোগোলিথ পরীক্ষা করেছেন টনি এবং তাঁর সহকারীরা। গবেষণা অনুযায়ী , পৃথিবীর সাগর, মহাসাগরে যত জল রয়েছে, তার কিছু অংশেরই জোগান দিতে পেরেছে চাঁদ থেকে ছুটে আসা উল্কারা। বিজ্ঞানীদের মতে, রোগোলিথে থাকা জলের বেশির ভাগটা সঞ্চিত রয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদেই। চাঁদের সর্বদা ছায়ায় ঢাকা মেরু অঞ্চলেই, সঞ্চিত রয়েছে জল।
তবে গবেষণায় যে রোগোলিথ পরীক্ষা করা হয়েছে, তা প্রায় ৫০ বছর আগে চাঁদের নির্দিষ্ট একটি এলাকা থেকেই সংগ্রহ করা হয়। চাঁদের বাকি অংশের রোগোলিথে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা, তা এখনও বিজ্ঞানীরা জানতে পারেননি। তাই সেখান ছুটে আসা উল্কারা পৃথিবীর সাগর, মহাসাগরকে জলপূর্ণ করেনি, এ কথা এখনই নিশ্চিত ভাবে বলা যাবে না।







