বিনোদন

অন্ধকার জগতের অজানা গল্প নিয়ে বড় পর্দায় প্রভাব ফেলতে আসছে ‘বধ ২’, প্রকাশ্য সিনেমা ট্রেলার

গত ২০২২ সালে ৯ই ডিসেম্বর ‘বধ’ সিনেমা প্রথম পর্দায় আসে। তারপরে কেটে গেছে প্রায় ৪ বছর। এবার বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘বধ ২’। এবার মুক্তি পেল এই সিনেমার চমকপ্রদ ট্রেলার।

সঞ্জয় মিশ্রের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি অভিনেতা হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতে ‘ফেরা’তে নজর কেড়েছেন। এবার ফের তিনি হিন্দি সিনেমার মাধ্যমে এই বড় পর্দায় দাপট দেখাতে চলেছেন। ২০২২ সালে এই ‘বধ’ সিনেমায় সঞ্জয় মিশ্র ও নিনা গুপ্তা জুটি বেঁধে সকলের কাছে প্রশংসা পেয়েছেন। এবার ‘বধ ২’-তে ফিরছে সেই পুরনো জুটি। পুরনো প্রিক্যুয়েল সিনেমার মতোই সঞ্জয়ের মিশ্র থাকছেন শম্ভুনাথ চরিত্রে ও নিনা গুপ্তা থাকছেন মঞ্জুর চরিত্রে। দ্বিতীয়বার শম্ভুনাথ ও মঞ্জুর ভূমিকায় ফের দর্শক মহলের মন জয় করতে চলেছেন দুই জনপ্রিয় তারকা।

এই সিনেমার প্রযোজনা করতে দেখা যাবে লাভ ফিল্মস। এমনকি সিনেমার প্রযোজনার শুধুমাত্র একজন হাউস নয়। বরং এই দায়িত্ব থাকছে লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের কাঁধে। পাশাপাশি এই সিনেমার গল্প বুনেছেন পরিচালক জসপাল সিং সান্ধু। এছাড়াও এই সিনেমার গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে অন্ধকার জগত নিয়ে। এই রহস্য রোমাঞ্চ মোড়া গল্পে এই দুই তারকা ছাড়াও পর্দা কাঁপাবেন কুমুদ মিশ্র, অক্ষয় ডোগরা, অমিত কে সিং, শিল্পা শুক্লা ও যোগিতা বিহানির মতো তারকারা। এরই মধ্যে সামনে এলো, এই সিনেমার তীব্র রহস্যের মোড়া সিনেমার ট্রেলার। আগামী ২৬ শে ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই রহস্যময় সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.