কলকাতা

আরজি কর নির্যাতিতার জন্মদিনে বিচার চেয়ে ধর্মতলায় বিক্ষোভ, পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা

আজ আরজি কর মেডিক্যাল কলেজের নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। কিন্তু জন্মদিনের আনন্দ নয়, বিচার চাওয়ার দাবিতেই ফের পথে নামছেন তাঁর পরিবার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ওই তরুণী চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কর্মবিরতিতে যান জুনিয়র চিকিৎসকরা, পথে নামে নাগরিক সমাজ। নিরাপত্তা, কর্মপরিবেশ এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে বারবার।

এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে পরিবার এবং আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, শুধু একজনকে দোষী সাব্যস্ত করলেই বিচার সম্পূর্ণ হয় না। তাঁদের অভিযোগ, ঘটনার নেপথ্যে আরও গাফিলতি ও দায় রয়েছে, যার পূর্ণাঙ্গ তদন্ত এখনও হয়নি।

দেড় বছর কেটে গেলেও বিচার অসম্পূর্ণ বলেই মনে করছেন তাঁরা। তাই সোমবার, নিহত চিকিৎসকের জন্মদিনেই ফের রাজপথে নামার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি—এই মৃত্যু যেন আর কোনও চিকিৎসকের ভবিষ্যৎ না হয়, এবং দোষীরা যেন কেউ আড়ালে থেকে না যায়।

আজকের দিনে তাই জন্মদিনের কেক নয়, হাতে থাকছে পোস্টার—
একটাই দাবি, পূর্ণাঙ্গ বিচার।

বিস্তারিত আসছে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.