কলকাতা

কলকাতায় এলেন লালু ও তেজস্বী যাদব

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ব্যক্তিগত সফরে কলকাতায় এলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদব। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি তারা।

বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে পৌঁছন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তারা। ১৮ ই নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তারা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কোন সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে তেজস্বী যাদব জানাবেন বলেই জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.