রাজ্য

ভোট বৈতরণী পার করতে , এবার শ্রীকৃষ্ণের দরবারে অমিত শাহ ! চলতি মাসেই মায়াপুর সফরে মোদীর ডেপুটি

খুব বেশি হলে , হাতে আর মাত্র ১-২ মাস । তারপরেই বিধানসভা ভোটের দামামা বেজে যাবে বাংলায় । মার্চেই প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেডে শোভা করার খবর শোনা যাচ্ছে । কিন্তু তার আগেই বঙ্গ সফরে , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফেব্রুয়ারি মাসেই তাঁর রাজ্যে আসার খবর শোনা যাচ্ছে । জানা গিয়েছে , মায়াপুরের ইসকনে ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর । বঙ্গের ভোট বৈতরণী পার করতে ১৮ তারিখই অমিত শাহের শ্রীকৃষ্ণের দরবারে আসার খবর শোনা যাচ্ছে ।

বিজেপি সূত্রে খবর , একদিনের বঙ্গ সফরেই নদিয়ার মায়াপুরে যাবেন অমিত শাহ । শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দিতেই মায়াপুর আসছেন অমিত শাহ ।

সূত্রের খবর , ১৮ ফেব্রুয়ারি , দুপুর ২ টোর সময় কলকাতা বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে মায়াপুর যাবেন সেনাবাহিনীর কপ্টারে করে । অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে কপ্টার থেকে নামার পর , সড়কপথে ইসকন পৌঁছাবেন অমিত শাহ । প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন অমিত শাহ । তারপর সেখান থেকে যাবেন পদ্মভবনে। সাধু সন্তদের সাথে অমিত শাহের বিশেষ বৈঠকের কথাও শোনা যাচ্ছে । সব শেষে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যাবেন তিনি । ১৮ তারিখ মন্দিরের আরতিও হতে পারে তাঁর হাত ধরে ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে তুঙ্গে পুলিশি তৎপরতা । কাজে লেগে পড়েছে নদিয়া জেলা প্রশাসনও। সূত্রের খবর , অমিত শাহ আসার দরুন নিরাপত্তা বাড়ানো হবে মন্দির চত্বরেও। স্বরাষ্ট্রমন্ত্রী আসার খবরে , বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখছেন প্রশাসনিক কর্তারাও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.