মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিজেপিকে সরাসরি “অনুপ্রবেশকারী দল” বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় অনুপ্রবেশের অভিযোগ তোলা হলেও প্রকৃত ইন্ধন দিচ্ছে কেন্দ্রীয় সরকারই। ভোটের আগে ফের কেন্দ্রীয় সংস্থা, নির্বাচন কমিশন এবং বিজেপিকে একসঙ্গে skewer করলেন তিনি।
সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ,
“বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী বলা হয়। আমি বলব বিজেপি দলটাই অনুপ্রবেশকারী। ডেমোগ্রাফি বদলে দেওয়ার অভিযোগ তোলে, অথচ বর্ডার–কয়লা সব পাহারা দেয় কেন্দ্রীয় বাহিনী।”
EC–র বিরুদ্ধে “পরোক্ষ লড়াই”র অভিযোগ
মমতার দাবি, তৃণমূলের সঙ্গে সরাসরি মোকাবিলা করতে না পেরে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে লড়াই করছে। সরকারি আধিকারিকদের বদলি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ভবানীপুরে ৪০ হাজার নাম কাটার ঘটনা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে বিশেষত মহিলাদের নাম বাদ দিচ্ছে কমিশন। নতুন ভোটারদের নাম তুলতেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি।
“বাংলা দখলের স্বপ্ন সফল হবে না”
সভায় কর্মী-সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,
“আমার পরের জেনারেশন তৈরি। বাংলার মা–বোনেরা আছেন। আগামী দিনেও বাংলা দখল করা যাবে না।”
তিনি নির্দেশ দেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য।
মমতার অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে এমন বার্তা ছড়ানোর চেষ্টা করবে যে তারাই এগিয়ে—কর্মীদের সেই ফাঁদে না পড়ার পরামর্শ দেন তিনি।
বহিরাগত ভোটার তোলার অভিযোগ
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি বাংলায় ভোটার তালিকায় বাইরের রাজ্য থেকে লোকের নাম তুলতে চেষ্টা করছে।
“বাংলার লোকের উপর ভরসা নেই। বাইরে থেকে লোক এনে ভোট দেয়। বিহার–মহারাষ্ট্রেও এমন করেই ভোট জিতেছে বিজেপি।”
“বাংলা ভাগের চেষ্টা হয়েছিল”
রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি,
মালদা–মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলা, সঙ্গে বিহারের চার জেলা জুড়ে ‘বাংলা ভাগ’-এর পরিকল্পনা ছিল বিজেপির।
তিনি বলেন, নিজের সতর্কতায় সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।
এবং কর্মীদের দায়িত্ব দেন—আগামিদিনে এমন কোনও প্রচেষ্টা যাতে সফল না হয়।







