বিনোদন

জুবিন গর্গের মৃত্যুশোক পেরিয়ে নায়িকা গরিমা, ‘বারুদ ২’-এ নতুন ইনিংস শুরু

গত বছরের ১৯ শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যুর মুখে পড়েন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তাঁর এই অকালপ্রয়াণ শুধু সংগীত জগত নয়, গভীরভাবে নাড়া দিয়েছিল গোটা অসমকে। প্রিয় শিল্পীর স্মৃতিকে ধরে রাখতে পরবর্তীতে একাধিক উদ্যোগও নেয় রাজ্য সরকার।

তবে এই মৃত্যুকে ঘিরে বিতর্কও কম হয়নি। জুবিনের স্ত্রী গরিমা গর্গ শুরু থেকেই মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করেছিলেন। সেই নিয়ে দীর্ঘদিন জল্পনা চললেও সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবকে মেনে নিতে বাধ্য হন তিনি। তবে ব্যক্তিগত শোকের ভার তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একাধিকবার শারীরিক অসুস্থতার খবরও সামনে আসে। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটে। এবার সেই অন্ধকার কাটিয়ে নতুন জীবনের পথে হাঁটতে প্রস্তুত গরিমা। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। যদিও এর আগে প্রযোজক এবং পোশাক শিল্পী হিসেবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন, এবার একেবারে ভিন্ন পরিচয়ে দর্শকের সামনে আসবেন তিনি।

জানা যাচ্ছে, আসন্ন অসমীয়া ছবি ‘বারুদ ২’-তে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গরিমাকে। ছবিটি পরিচালনা করছেন মানাস বড়ুয়া এবং ইতিমধ্যেই জরহাটে শুরু হয়েছে শ্যুটিং। যদিও তাঁর বিপরীতে নায়ক হিসেবে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়।এই সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া নয়, সেটাও স্পষ্ট। বহুদিন ধরেই অভিনয়ে আসার পরিকল্পনা ছিল তাঁর। সম্প্রতি ‘জুবিন ক্ষেত্র’-এ গিয়ে প্রয়াত স্বামীর আশীর্বাদ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গরিমা যা একদিকে আবেগঘন, অন্যদিকে অনুপ্রেরণার গল্পও বটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.