রাজ্য

শনি-রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বড় পরিবর্তন, বাতিল একাধিক লোকাল; যাত্রার আগে দেখে নিন তালিকা

সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল পূর্ব রেল। রেললাইনের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোর উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২৭ ও ২৮ জুন বালিগঞ্জ স্টেশন এলাকায় সাড়ে ৬ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের রুটও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ব্লক কার্যকর থাকবে। এই সময়ের মধ্যেই রেললাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। সপ্তাহান্তে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকায় এই সময়টিকেই বেছে নিয়েছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) বাতিল ট্রেন
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর: 34752, 34754 (ডাউন), 34755, 34757 (আপ)

শিয়ালদহ–ক্যানিং: 34554 (ডাউন), 34555 (আপ)

শিয়ালদহ–ডায়মন্ড হারবার: 34858, 34860 (ডাউন), 34857, 34859 (আপ)

শিয়ালদহ–বজবজ: 34162 (ডাউন), 34161 (আপ)

শিয়ালদহ–সোনারপুর: 34436 (ডাউন)

রবিবার (২৮ জুন) বাতিল ট্রেন
শিয়ালদহ–সোনারপুর: 34412 (ডাউন) এবং 34411 (আপ)

এছাড়াও, কয়েকটি ট্রেনের যাত্রাপথ সোনারপুর ও নিউ আলিপুর পর্যন্ত সীমিত করা হয়েছে। কিছু ট্রেন আবার এই স্টেশনগুলি থেকেই যাত্রা শুরু করবে।

রেল জানিয়েছে, ব্লক শুরু হওয়ার আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত চলাচলকারী শেষ ট্রেন হবে 34750 ডাউন ও 34553 আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে 34511 আপ এবং 34814 ডাউন।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা ও রেলের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এই রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে তিনি ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.