রাজনীতি

পঞ্চায়েত নির্বাচনে আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক !

নিজস্ব সংবাদদাতা: আজকে সকালে তিনি আহত বিজেপী কর্মীদের দেখতে দিনহাটা হাসপাতালে যান।এবং তাদের চিকিৎসার খোজখবর নেন। আহতদের এককালীন 25000টাকা দেবার কথাও ঘোষনা করেন বিজেপী সাংসদ। তিনি সাংবাদিকদের জানান তৃণমূল কংগ্রেস সারা বাংলার মান ডুবিয়ে দিয়েছে। যেভাবে নির্বাচন করা হল সেটা একেবারেই লজ্জার বিষয়।একটা নির্বাচনে এত মানুষের প্রান যেতে পারে আপনি বিশ্বাস করতেই পারবেন না। আমি নিজেও লজ্জিত পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে। এত সন্ত্রাস করতে হয় শুধুমাত্র কেবল একটা নির্বাচনে জীততে হলে সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল সবাইকে।

উল্লেখ্য এদিন নিশিথ প্রামানিক আহত বিজেপী কর্মী এবং তাদের পরিবারের সাথে কথা বলে তিনি জানান তিনি সবধরনের সাহায্য করবেন। তিনি আরো জানান মানুষ সবকিছুই দেখছে নিজের চোখে, এর জবাব তৃণমূল কংগ্রেস পাবে মানুষের কাছ থেকেই। এইভাবে ভোট হলে তো মানুষের ভোটের প্রতি আর কোন আগ্রহই থাকবে না। তিনি জানালেন যারা জীততে পারে তাদের কেন এত হিংসার প্রয়োজন?এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। কারন এত হিংসা এত হানাহানি কিভাবে বাংলার মানুষ সহ্য করবে। আমি চাই বাংলাতে রাষ্ট্রপতি শাসন শুরু করে দেওয়া হোক। জানালেন কেন্দ্রীয় সরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.