অফবিট

রেডিও কলকাতার শনিবারের আসর গানে কবিতায় জমজমাট

সুফল কাঞ্জিলাল, কলকাতাঃ- শনিবারের জমজমাটি আসর এদিন ছিল একটু অন্যরকম। গানে কবিতায় তাল মিলিয়ে কেটে গেল একটি দুপুর। তার সাথে পুরস্কার বিতরণ করা হলো রেডিও কলকাতার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের।

শনিবার দুপুরে বিজয়গর কলেজের রবীন্দ্র সভাগৃহে দেখা গেল এক ঝাঁক চাঁদের হাট। রেডিও কলকাতার ওপারে যাদের পরিচয়টা কেবল কন্ঠের মাধ্যমে কিংবা রেডিও কলকাতা টেকনিক্যাল টিমে যারা রয়েছেন শনিবারের এই আসরে উপস্থিত ছিলেন. উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা তথা রেডিও কলকাতার চিফ এডভাইজার ড. রাজ্যশ্রী নিয়োগী,কলেজের অধ্যাপক ড.মিতাসি দাস. পাইন,অধ্যাপক ড. শিলাজিৎ বড়ুয়া,অধ্যাপক দেবকুমার দন্ডপট, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান তথা রেডিও কলকাতার ডিরেক্টর ড. অর্ণব ব্যানার্জি। উপস্থিত ছিলেন রেডিও কলকাতার প্রোগ্ৰাম প্রডিউসার, চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জি, অম্বালিকা রায়, নবীনা রায় মজুমদার, ড. সীমা মুখোপাধ্যায়, ড. সুক্তি বসু পাল, ড. সোমা বসু, রাজ্যেশ্বর সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এতদিন যাদের নাম কেবল দেখা যেত পোস্টারে আজ রেডিও কলকাতার শনিবারের আসরে তারা সকলেই আমন্ত্রিত ছিলেন। যাদের কন্ঠের জাদুতে কিছু কথা কিছু গানের অনুষ্ঠানটি বারবার দর্শকদের মন জয় করেছে আজ সেই অনুষ্ঠানেরই বিশিষ্ট কিছু গায়ক গান শোনালেন উপস্থিত সকল দর্শকদের। রবীন্দ্র সংগীত থেকে নচিকেতা একেবারে জমজমাটই আড্ডা। শুধু তাই নয় রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাশ অথবা স্বরচিত কবিতা আজ মন মাতালো সকল দর্শকদের।

চিত্র: রাজ্যেশ্বর সাহা
তবে এখানেই শেষ নয় এদিনের  আসরের অন্যতম একটি বিশেষ চমক ছিল গত ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল বহু স্কুল ও কলেজ। স্কুল স্তরে প্রথম হয়েছে, বেথুন কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণীর অনুসূয়া রায়, উদ্বাস্তু বালিকা বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী সংস্কৃতি সিং দ্বিতীয় স্থান অধিকার করে। তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বনিক তৃতীয় স্থান অধিকার করে। তবে এখানেই শেষ নয়। বেথুন কলেজিয়েট স্কুলেরই দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী আদৃতা পরিবেশ দিবস উপলক্ষে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। সিঞ্জা অধিকারী সেন্ট অ্যাগ্নেস কনভার্স স্কুলের ছাত্রী পঞ্চম স্থান অধিকার করে। ষষ্ঠ শ্রেণীর আয়ুস্মিত মুখার্জি ষষ্ঠ। এবং স্কুল লেভেলে সপ্তম স্থান অধিকার করে অ্যাডামাস স্কুলের ছাত্রী আরিতম রাউত। তবে এখানেই শেষ নয়। কলেজ স্তরের চমক লুকিয়ে আছে এখনো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর দ্বিতীয় বর্ষের ছাত্রী সুদক্ষিনা ঘোষাল প্রথম স্থান অধিকার করে। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করে সুফল কাঞ্জিলাল ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর অপর্ণা নায়েক। তৃতীয় স্থান অধিকার করে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ছাত্রী স্বস্তিকা রায় ও চতুর্থ স্থান অধিকার করে নীলাগ্নী দাস।

চিত্র: রাজ্যেশ্বর সাহা
শনিবারের এই দুপুরের আসর এদিন গানে গল্পে মন কেড়েছিল দর্শকদের। পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান যেন আরো এক অন্য মাত্রা প্রদান করল। রেডিওর মানুষদের সাথে পরিচয়টা যেমন শুধু কন্ঠের মাধ্যমে তার পাশাপাশি একটা রেডিওর পেছনে কত মানুষের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে এদিনের অনুষ্ঠানে তা আরো একবার সাক্ষী থাকলো বিজয়গড় কলেজের রবীন্দ্র সভাগৃহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.