রাজস্থানের জয়সলমের জেলার পরিত্যক্ত গ্রাম কুলধারা।এই গ্রাম ভুতুড়ে গ্রাম বলেই পরিচিত।একসময় রাজস্থানের এই গ্রামে বসবাস করতেন পালিওয়াল ব্রাহ্মণদের বাস। কথিত আছে এই গ্রামের এক ব্রাহ্মণের মেয়ে দেওয়ান সেলিমকে সিং কে পছন্দ করতো। সেলিম সিং তখন ঐ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে পালিওয়াল ব্রাহ্মণরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই কারনেই নাকি তখন দেওয়ানিরা অত্যাচার শুরু করে। তাদের অত্যাচার থেকে বাঁচতেই নাকি কুলধারা গ্রাম থেকে পালিয়ে যায় সবায়। তারপর থেকেই এই গ্রাম নাকি পরিত্যক্ত।
লোকমুখে শোনা যায় যে সন্ধ্যা নামলেই নাকি নিস্তব্দ হয়ে যায় সেখানের চারপাশ,কারণ অন্ধকার হলেই নাকি সেখানে অশরীরী আত্মার দেখা পাওয়া যায়। বর্তমানে যদিও রাজস্থান সরকার এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। তবে দিনের বেলা লোকজন ঘুরতে এলেও সন্ধ্যা হলে তেমন দেখা মেলেনা লোকজনের।







