চলতি বছরে এক নজির সৃষ্টি করেছিলেন অস্কারের মঞ্চে জুনিয়ার এন টি আর এবং রামচরণ অভিনীত ছবি আরআরআরকে নিয়ে। এস এস রাজা মৌলি পরিচালিত এই ছবি নাটু নাটু গানের ঝুলিতে এসেছে অস্কার। এই ছবির সিকুয়েল নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ছবির দ্বিতীয় ভাগ নিজে নির্মাতারা জল্পনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই তার খবর মিলেছে।
অনেকেই মনে করেছিলেন আরআরআর টু ছবিটি পরিচালনা করবেন রাজামৌলি কিন্তু এবারে জানা গেল এমনটা আর হচ্ছে না। এই খবর দিয়েছেন স্বয়ং রাজা মৌলির পিতা কেভি বিজয়ান্দ্র প্রসাদ। এই ছবি নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে এই ছবিতে থাকছেন জুনিয়ার এনটিআর এবং রামচরন সাথে থাকছে হলিউড স্তরে নির্মাণ করার পরিকল্পনা।
আর এমন খবর ছড়িয়ে পড়তেই রাজা মৌলি এবং আরআরআর ছবির অনুরাগীরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন। আপাতত পরিচালক রাজামৌলি আরআরআর ছবি সাফল্যের পর ব্যস্ত রয়েছে এস এস এম বি ২৯ ছবির শুটিংয়ে। আগামী আগস্টে মহেশ বাবুর জন্মদিনে দিইনি শুরু হতে চলেছে এই ছবির শুটিং। আপাতত আরআরআর টু ছবির জন্য অপেক্ষা করতে হবে অনুরাগীদের বেশ কয়েক বছর।







