রাজ্য

১ অগস্ট থেকে তৎকাল টিকিটে নতুন নিয়ম, কাউন্টারে ভিড় কমাতে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

রেলযাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তৎকাল টিকিট কাটার ঝক্কি কমাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ অগস্ট থেকে পরীক্ষামূলকভাবে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা। এর ফলে কাউন্টারে অযথা ভিড় কমবে এবং বুকিং প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

তবে টিকিট বুকিংয়ের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই এসি শ্রেণির তৎকাল টিকিট বুকিং সকাল ১০টা থেকে এবং নন-এসি শ্রেণির বুকিং সকাল ১১টা থেকে শুরু হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বুকিং কাউন্টারে এসি শ্রেণির জন্য ১০টি এবং নন-এসি শ্রেণির জন্য ১৫টি টোকেন দেওয়া হবে। টোকেনধারীরা নির্ধারিত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট বুক করতে পারবেন। এরপর অবশিষ্ট যাত্রীদের জন্য ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে বুকিং চলবে।

রেলের নির্দেশিকা অনুযায়ী, এই টোকেন অন্য কাউকে দেওয়া বা হস্তান্তর করা যাবে না। পাশাপাশি টিকিট কাটার সময় প্রত্যেক যাত্রীকে বৈধ সচিত্র পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।

প্রাথমিকভাবে এই ব্যবস্থা শুধুমাত্র পশ্চিম মধ্য রেলওয়ে-তে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। রেল সূত্রের খবর, পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য রেল জোনেও এই টোকেন ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে। ফলে তৎকাল টিকিট বুকিংয়ে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.