নিজস্ব সংবাদদাতা : সবেমাত্র শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত ভোটের গননা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় জয় জয়কার তৃনমূলের। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবেতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস। আর সেই ফলাফলের পর আজ পিংলার ৫নং মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেস সকল জয়ী পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধীদের সম্বর্ধনা জানানোর জন্য সভার আয়োজন করে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সদ্য ২০৫০০ ভোটে জয়ী জেলা পরিষদ প্রার্থী তথা পিংলা ব্লক তৃনমূলের সভাপতি সেক সবেরাতি। অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজুদ্দিন। পিংলা পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূলের সম্পাদক রফিজুল ইসলাম, পঞ্চায়েত সমিতির প্রার্থী রাবিয়া বিবি, জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক মানিক খান সহ, ভোটে সদ্য জয়ী সকল গ্রামপঞ্চায়েত প্রার্থীরা।
সম্বর্ধনার পাশাপাশি আগামী দিনে মানুষের সেবায় কি ভাবে কাজ করতে হবে, মমতা ব্যানার্জীর উন্নয়নকে কিভাবে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যাবে সে সম্পর্কে সকলকে অবগত করানো হয়।







