নিজস্ব সংবাদদাতা: আজকাল ব্যস্ততার মাঝে শরীরের দিকে নজর দিতে ভুলে যাচ্ছি যার জন্যেই আমাদের শরীরের নানান রকমের রোগের দেখা দিচ্ছে। শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার এবং এই লিভারেই দেখা দিচ্ছে নানা সমস্যা। এর মধ্যে ফ্যাটি লিভার একটি অন্যতম সমস্যা। ফ্যাটি লিভারের ফলে বাড়তে থাকে ভুঁড়ি। তাই এই রোগ হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রতিকার করা উচিত নাহলে পরে তা বিপদ ডেকে আনতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,ফ্যাটি লিভার জন্ডিসের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ফ্যাটি লিভার আছে কিনা বুঝবেন কিভাবে? খুব সহজ কয়েকটি বিষয় লক্ষ্য করুন।
১) সারাদিন অতিরিক্ত ক্লান্ত বোধ করা।
২) অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা। এই লক্ষণ গুলো যদি দেখতে পান তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি ফ্যাটি লিভারের প্রথম ধাপ।
তবে ঘরোয়া কিছু টোটকা ও আছে যার ফলে ফ্যাটি লিভার থেকে নিজেকে সাবধানে রাখা যায়। সেগুলি হল-
১) এক গ্লাস উষ্ণ গরম জলে লেবু ও মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন। লেবুতে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। লেবু আর মধু একসাথে মিশে এনজাইম তৈরি করে যা লিভারের ফ্যাট গলাতে সাহায্য করে।
২) এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার ও মধু মিশিয়ে নিন। দুপুরে ও রাতে খাবার আগে এই পানীয়টি নিয়মিত নিন।
এই দুটি ঘরোয়া টোটকা একমাস ব্যবহার করুন অনেকটাই ফল পাবেন। তবে খুব বেশি সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।







