নিজস্ব সংবাদদাতা: স্ত্রীর গলার নলি কেটে খুন করেই আত্মসমর্পণ করলেন স্বামীর। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের মন্ডলঘটা গ্রামের বাসিন্দা অভিযুক্তের নাম অরিন্দম বালা (২৮)। পেশায় তিনি চিকিৎসক। স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, প্রায়ই ঝগড়া অশান্তি চলতে থাকতো দুজনের মধ্যে। সেই কারণে স্ত্রী রত্নতমা দে বালা মাঝে মধ্যেই বাপের বাড়ি গিয়ে থাকতেন। কিন্তু পরিস্থিতি যে এমন চরম হয়ে উঠবে তা হয়তো কল্পনা অতীত ছিল অরিন্দমের পরিবারের।
দীর্ঘ পরিচয়ের পর তাদের সম্পর্কের শেষ পরিণতি বিয়ে। সামাজিক ভাবে নয় আইনিভাবে বিয়ে হয়েছিল তাদের।সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। শুরুতে অশান্তি হলেও তা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছবে কে জানত? চরম অশান্তি ও মারধরের জেরে রত্নতমা তার বাপের বাড়ি নীলগঞ্জে চলে যায়। শনিবার রাতে অরিন্দম তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এই প্রসঙ্গে পরিবারকে তলব করলে অভিযুক্তের বাবা জানান, বউকে নিয়ে বাড়ি ফিরেই উপরে দোতলার ঘরে চলে যায় তার ছেলে। আর যাওয়ার সময় বলে যায় তার বাবা এবং ভাইকে খেয়ে শুয়ে পড়তে। সে এবং রত্নতমা দেরি করে খাবে। এই বলে ছেলে, বউকে নিয়ে উপরে চলে যায়। তারপর রাতে কি হয় সেটা বাবা-ভাই কেউই টের পায় না। পরেরদিন সকালে নিচে নেমে এসে বাবা ও ভাই কে জানায়, সে তার স্ত্রী কে মেরে ফেলেছে। বাগদা থানায় নিজেকে আত্মসমর্পণ করবে। গলার নলি কাটা রক্তাত্ব অবস্থায় উপরের ঘরে শুয়ে মৃত রত্নাতমা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেটি শুধু তার স্ত্রী নয়, বাবা ভাইকেও মারধর করতো। অভিযুক্ত এসএসকেএম হাসপাতালের স্নাতকোত্তর স্তরের ছাত্র। অভিযুক্তের ভাই বলেন,’ দাদা ও বৌদির মধ্যে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি হয়েই থাকতো। কিন্তু দাদা এমন করবে সেটা আমরা কখনোই ভাবিনি।’তার থেকেই জানা যায় ধারালো ছুরি দিয়ে খুন করা হয়েছে রত্নতমাকে। এবার প্রশ্ন হচ্ছে অভিযুক্ত রাগের মাথায় এমন করেছেন নাকি এই ঘটনার পিছনে আরও গভীর কোনো কারণ রয়েছে ? ঘটনাস্থলে পুলিশ এসে রত্নতমা দে বালার মৃতদেহ উদ্ধার করে। তদন্ত এখনও চলছে।







