নিজস্ব সংবাদদাতা : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই । জায়গাটি পরিনত হয়েছে কুকুরের অবাধ বিচরনের স্থান। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য রান্না হচ্ছে খাওয়ার। একটু বৃষ্টিতেই জল ঢুকে যায়। কোনরকমে ত্রিপল দিয়ে রান্না ঘরের চারপাশ ঢেকে রাখা হয়েছে।।
এমনই অস্বাস্থ্যকর বেহাল ছবি ঘাটাল ব্লকের যদুপুরের ২২ নম্বর আইসিডিএস কেন্দ্রের।ভগ্ন এবং জরাজীর্ণ অবস্থাতেই চলে খুদেদের পঠন-পাঠন ও রান্নার কাজ। আইসিডিএস কেন্দ্রের চারপাশে ভরে উঠেছে বন জঙ্গল। আর তার সাথে শুঁয়োপোকার রাজত্ব।
আইসিডিএস কেন্দ্রের এই হাল দেখে অভিভাবকরা তাদের শিশুদের কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন। কেউ আবার তাদের বাড়ির শিশুদের এখানে পাঠানোই বন্ধ করে দিয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশে ।
ওই আইসিডিএস কেন্দ্রের খাতা পত্র, রান্না সরঞ্জাম এমনকি জ্বালানি রাখার পর্যন্ত যে পর্যাপ্ত জায়গা সেই জায়গা নেই। উড়ে গিয়েছে টিনের তৈরি চাল। ভেঙে গিয়েছে জানালা দরজা।বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও হয়নি সুরাহা এমনি অভিযোগ।
এই বিষয়ে ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সংশ্লিষ্ট দপ্তরের ফান্ডিং অর্থাৎ অর্থ পাওয়া গেলে ওই আইসিডিএস কেন্দ্রের সমস্যার সমাধান করা হবে । তবে আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান করা যায়।







