অফবিট

৩৬৫ দিনে মাত্র ১দিন খোলা হয় এই মন্দির ! কোথায়?

নিজস্ব সংবাদদাতা : মহাদেব শিবের বিখ্যাত মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির হলো মহাকালেশ্বর মন্দির। উজ্জয়ন এ অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের দ্বিতীয় তলায় আছে শ্রী নাগচন্দ্রেশ্বরে মন্দির। এই মন্দিরটি বছরের ৩৬৫ দিনের মধ্যে শুধুমাত্র একদিন এই মন্দির খোলা হয়। নাগপঞ্চমীর দিন এই মন্দিরে দরজা খোলা হয় এবং পুজো করে ২৪ ঘন্টার মধ্যে আবার দরজা বন্ধ করে দেয়া হয় এক বছরের জন্য।
শ্রাবণ শুক্লা চতুর্থীর দিন রাত বারোটায় এই মন্দির খোলা হয় এবং নাগপঞ্চমীর দিন রাত বারোটায় এই মন্দিরে দরজা বন্ধ করা হয়। রাত থেকেই ভক্তদের ভিড় পূজা প্রাঙ্গণ শুরু হয়ে যায়। পূজা সমাপ্ত হলে আবার দরজা বন্ধ করে দেওয়া।

হিন্দু ধর্মে সাপকে পূজা করা হয় বছরের পর বছর ধরে। সাপ হলো ভগবান শিবের গলার অলংকার। মহাকাল মন্দিরের গর্ভগৃহের ওপরে আছে ওমকারেশ্বর মন্দির এবং তার ওপরে দ্বিতীয় তলায় আছে শ্রী নাগচন্দ্রেশ্বর মন্দির। এই নাগচন্দ্রেশ্বর মন্দিরে ১১ শতকে একটি মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তিতে শ্রীনাগচন্দ্রেশ্বর তার সাতটি ফণা তুলে বিরাজমান। এই মূর্তিতে একই সঙ্গে বিরাজ করছেন ,শিব,পার্বতী ,কার্তিক ,গণেশ ,নন্দী ও সিংহ। ভারতে অবস্থিত এটি একমাত্র মন্দির যেখানে ভগবান শিব তার পুরো পরিবার সহ সাপের ফণার নিচে অবস্থান করছেন।

মন্দিরের ইতিহাস খুঁজলে জানা যায় এই মন্দিরটি মালওয়া রাজ্যের পারমার রাজা ভোজ স্থাপন করেন ১০৫০ খ্রিস্টাব্দে। পরবর্তীকালে ১৭৩২ খ্রিস্টাব্দে সিন্ধিয়া পরিবারের রাজা রনোজি সিন্ধিয়া মন্দিরটি নতুন করে সংস্কার করেন। নেপাল থেকে শ্রীনাগচন্দ্রেশ্বরের মূর্তি এনে মন্দিরে স্থাপন করা হয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মূর্তির উপরে চন্দ্র এবং সূর্য আছে। মহাদেবের হাতে এবং গলায় সাপের মালা লক্ষ্য করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.