চা বিভিন্ন কারণে সকলের পছন্দের প্রথম পানীয় হিসেবে বিবেচিত। এর সুগন্ধ এবং উষ্ণতা সবাইকে মুগ্ধ করে। চা আমাদের ইন্দ্রিয়গুলোতে একটি মৃদু জাগরণ সরবরাহ করে। ক্যাফেইনের সূক্ষ্ম ডোজ আমাদের মনকে চাঙ্গা করতে সাহায্য করে। চা বানানোর পর আমরা সব সময় ব্যাবহার করা চা পাতা ফেলে দিই। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, এই চা পাতাগুলো অন্যান্য উপায়ে খুব উপকারী হতে পারে? চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করতে পারেন চা বানানোর পর অবশিষ্ট চা পাতা-
* চা পাতা একটি দুর্দান্ত পিকিং এজেন্ট হিসেবে কাজ করে। চা পাতা, তেল, লেবুর রস এবং লবন একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে কয়েকদিন সংরক্ষণ করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু আচার। এটি আপনি আচার হিসেবেও খেতে পারেন, সালাদ কিংবা অন্যান্য খাবারের সঙ্গেও খেতে পারেন।
* চা পাতায় ক্যাফেইন এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায় । আন্ডার আইক্রিমের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ।
* কুকিজ, কেক বা মাফিন জাতীয় খাবার বেকিং এর সময় এটি ব্যবহার করতে পারেন। চা পাতা এইগুলোতে একটি ভেষজ ফ্লেভার এনে দিতে পারে। আপনার পছন্দের যেকোনো ডেজার্টের সাথেও এটি খেতে পারেন।







