আমাদের দেশে অনেকেই আছে যারা বাতের ব্যথায় ভোগেন। রোগটি বেশিরভাগ সময় বংশগত কারণে হলেও মূলত হাড়ের জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হলে বাতের ব্যথার মত সমস্যা দেখা দেয়। এছাড়াও বাড়তি ওজন, ডায়াবেটিস, কিডনির অসুখ ও অ্যালকোহল সেবনের ফলেও বাতের ব্যথা হতে পারে। যা মানুষকে চরমভাবে ভোগায়।
বাতের ব্যথা দূর করতে নিয়মিত ব্যায়াম ও ওষুধের পাশাপাশি এই খাবার গুলি এড়িয়ে চলুন ।জেনে নেওয়া যাক কি কি সেই খাবার-
ডিমের কুসুম:- ডিম খুবই পুষ্টিকর। কিন্তু এর কুসুমে রয়েছে অ্যারাকিডনিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড বাতের ব্যথা বাড়িয়ে তুলতে পারে। যাঁরা অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, তাঁরা ডিমের কুসুম খাওয়া থেকে দূরে থাকুন। তাহলে উপকার পাবেন। তবে ডিমের সাদা অংশ খেতে পারেন।
মদ্যপান:- অতিরিক্ত মদ্যপান বাতের ব্যাথা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও অ্যালকোহল অস্টিওআর্থারইটিসের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
মিষ্টি:- অতিরিক্ত চিনি খাওয়া বাতের ব্যথায় বৃদ্ধি করতে পারে বিড়ম্বনা। বিশেষ করে ক্যান্ডি, ঠাণ্ডা পানীয় কিংবা আইসস্ক্রিমে যে অতিরিক্ত মিষ্টি থাকে তা বাতের সমস্যা বৃদ্ধি করতে পারে। তাই বাতের ব্যথা এড়াতে এই খাবার গুলি বাদ দিন আপনার খাদ্য তালিকা থেকে।
নুন:- আর্থ্রাইটিসে ভুগলে কাঁচা নুন খাবেন না, এতে সোডিয়াম ক্লোরাইড থাকে যা আর্থ্রাইটিসের ব্যথা বাড়িয়ে তোলে
রেড মিট:- রেড মিট জাতীয় খাবারে ফ্যাট বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দেয়। কাজেই বাতের ব্যথায় এড়াতে রেড-মিট কখনোই নয়।







