নিজের বাড়ির কল তলাতেই মৃতদেহ উদ্ধার বৃদ্ধার, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ফুলিয়া এলাকার টাউনশিপ কলোনিতে।
স্থানীয় সূত্রে খবর, নদিয়ার ফুলিয়া এলাকার টাউনশিপ কলোনি আনুমানিক বছর ৬২ এর ভবানী রায় নামে ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকতেন। গত তিনদিন ধরে বাড়ির দরজা বন্ধ করে রেখেছিল।এদিন সকালে বাড়ির দরজা খুলতেই দেখা যায় ওই বৃদ্ধা কল পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর স্থানীয়রা বৃদ্ধার ভাইদের খবর দিলে তারা এসে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
এরপর, মৃতদেহ উদ্ধার নিয়ে টালবাহানা শুরুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি সামাল দিয়ে বৃদ্ধার মৃতদেহ রানাঘাট মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
এদিন বৃদ্ধার ভাই মানিক রায় বলেন,” আমার দিদি একাই বাড়িতে থাকতেন। গত চার দিন আগে আমাদের সাথে একবার যোগাযোগ হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কোনও কথা হয়নি দিদির সাথে। আজ সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখি দিদি মৃত অবস্থায় পড়ে রয়েছে। “







